গরুর মাংস ৫৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০ টাকা কেজি!
জসিম উদ্দিন, রহমত আলী, বরকত উল্লাহসহ অনেকে জানান, আমরা নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। বাজারে গরুর মাংস, মুরগি ও দুধের দামে ঊর্ধ্বগতি চলছে। ঠিক সেই মুহূর্তে হাজি আব্দুস সাত্তার স্বল্পমূল্যে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়ায় আমরা উপকৃত হচ্ছি।
পেশায় যমুনা নদীর বালু ব্যবসায়ী হাজি আব্দুস সাত্তার সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং একই ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর। স্বল্পমূল্যে মাংস বিক্রির পাশাপাশি রমজানের শুরুতে শহরের ধানবান্ধী, হোসেনপুর, গয়লা-আমলাপাড়ার এলাকার চার শতাধিক অসহায় গরিব, দুস্থ মানুষের মাঝে সাহরি ও ইফতারসামগ্রী (ফুড প্যাকেজ) বিতরণ করেছেন তিনি।

إرسال تعليق