Header Ads 720×90

 

পরীমণির ২২ মিনিটের ভিডিও ভাইরাল




বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই বড় পর্দায় কোনো সিনেমা নেই চিত্রনায়িকা পরীমণির। বর্তমানে ভোগ করছেন মাতৃত্বকালীন ছুটি। এই ছুটিতে যাওয়ার আগে শেষ শুটিং করা সিনেমা ‘মা’ মুক্তি পাচ্ছে। শনিবার (৮ এপ্রিল) রাজধানীর এক রেস্তোরাঁয় বেশ ঘটা করে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেন নির্মাতা অরণ্য আনোয়ার।

এ সময় হাজির ছিলেন পরীমণি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছরের মা দিবস (১৪ মে) উপলক্ষে ‘মা’ সিনেমাটি মুক্তি পাচ্ছে শুক্রবার (১৯ মে)। আর এই সিনেমার মুক্তিকে কেন্দ্র করে অভিনব এক প্রচারণা হয়েছে। যা নেটদুনিয়ায় ভাইরাল।


মূলত ‘বিহাইন্ড দ্য সিন’ নামে সিনেমাটির ঝলক সংবাদ সম্মেলনের পর্দায় দেখানো হয়। সেটি প্রকাশ করা হয় সিনেমার নামে খোলা সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে সিনেমার ঝলকের পাশাপাশি উঠে এসেছে এটি নির্মাণের পেছনে নির্মাতার বয়ান এবং তাকে ঘিরে অন্য শিল্পী-নির্মাতাদের মন্তব্য।

এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘শুরু থেকেই আমি চেয়েছি ছবিটি মা দিবসেই মুক্তি পাক। পৃথিবীর সকল মায়ের প্রতি উৎসর্গ করে নির্মিত সিনেমাটি ১৯ মে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি আমরা। এখন থেকে সেই মুক্তির মিছিল শুরু হলো আমাদের। ’ সিনেমাটির গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে আনছেন নির্মাতা অরণ্য আনোয়ার। নাম দিয়েছেন ‘মা’। আর সেই মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি।



Post a Comment

أحدث أقدم