বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামী শুক্রবার।
রাজধানীর সন্নিকটে কহরদরীয়া খ্যাত টঙ্গী তুরাগ নদের তীরে আগামী ২ ফেব্রুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে তাবলীগ জামাতের বার্ষিক মহাসম্মেলন।
মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মহাসম্মেলনের ৫৭তম বিশ্ব ইজতেমা এটি। ইজতেমাকে সামনে রেখে এগিয়ে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। ইতোমধ্যে সামিয়ানা টানানো, খুটি গাথা, বয়ান মঞ্চ, বিদেশীদের থাকার ব্যবস্থাসহ প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে।
তুরাগ নদের তীরে পশ্চিম পাশে মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে।
২০২৪ সালের বিশ্ব ইজতেমা অগামী শুক্রবার শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর ৪ দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব।
আগত মুসল্লিরা জেলাওয়ারী খিত্তায় অবস্থান নিবেন। প্রতিবছরের মতো এবারও উর্দু ভাষায় বয়ান করা হবে এবং বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে বয়ানের সঙ্গে সঙ্গে বাংলা ও আরবী ভাষায় তর্জমা করা হবে।
কহরদরীয়া নদের তীরবর্তী ১৬০ একর জমি বিস্তৃত ময়দানের উত্তর পশ্চিমে তৈরি হয়েছে বয়ান (মেম্বর) মঞ্চ। এবং পশ্চিমপ্রান্তে কামাড়পাড়া বিজ্র সংলগ্ন বিদেশী মেহমানদের থাকার ঘর।
এরপর মাঝে চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারীরা ইজতেমার আয়োজন করবে।
আয়োজক কমিটির এক সূরা সদস্য ঢাকা গুলিস্থান সাফাই জামাত এর এক সাথী হাজী রেজাউল করমি বলেন, ইতোমধ্যে সামিয়ানা টানানো, খুটি গাথা, বয়ান মঞ্চ, বিদেশীদের থাকার ব্যবস্থাসহ প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী দুই এক দিনের মধ্যে বাকি কাজ শেষ হবে।
এ বিষয়ে গাজীপুর সিটি করর্পোরেশনের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র অ্যাড. জাহাঙ্গীর আলম বলেন, এবারের বিশ্ব ইজতেমা সফল করতে আগত মুসল্লিদের সেবায় সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। এ ব্যাপারে স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল বলেন, বর্তমান সরকারের পর্যবেক্ষনে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগত মুসল্লিদের সেবায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।
.jpeg)
إرسال تعليق