Header Ads 720×90

 

ঢাকাসহ ৬ বিভাগে অতি ভারি বর্ষণের পূর্বাভাস



দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে ৬ বিভাগে অতি ভারি বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।


শুক্রবার (৩০ জুন) বিকেলে ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
 
এমন পরিস্থিতিতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে।
 
তবে এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  
 
কিশোরগঞ্জের নিকলিতে শুক্রবার দেশের সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর আগের দিন বৃহস্পতিবার (২৯ জুন) দেশের সর্বোচ্চ ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙামাটিতে।
 
এদিকে শুক্রবার ঢাকায় দক্ষিণ অথব দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাসাত প্রবাহিত হচ্ছে। এদিন সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।


Post a Comment

নবীনতর পূর্বতন